রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

ধামরাইয়ে সামাজিক সংগঠন ক্ষুদ্র সেবার উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

ঢাকার ধামরাইয়ে তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিক তাপপ্রবাহের কারনে সাধারণ মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখন মানবিক দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইণ নিয়ে এগিয়ে এসেছেন ক্ষুদ্র সেবা মানবিক ফাউন্ডেশন।  সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার প্রায় দুই শতাধিক  ভ্যান রিক্সাচালক ও সাধারণ মানুষের তৃষ্ণা মেটালেন সংগঠনটির  সদস্যরা। তপ্ত রোদ ও গরমের ভিতরে ধামরাইবাসীকে একটুখানি স্বস্তির পরশ এনে দিতে এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ক্ষুদ্র সেবা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রাব্বি হোসেন সবুজ । গতকাল শুক্রবার  সকাল থেকে কালামপুর কাউলিপারা ও বালিয়া আঞ্চলিক সড়কের  ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। কাঠফাটা রোদ ও তীব্র গরমে ভ্যান রিক্সাচালক ও খেটে খাওয়া মানুষের কাছে এক বোতল পানি ও এক প্যাকেট স্যলাইন হয়ে উঠেছে অমুল্য সম্পদ। বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের পাশাপাশি এই গরমে হিটস্ট্রোক ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ও ছায়াযুক্ত যায়গাই অবস্থানের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম,

ধর্ম সম্পাদক দিপু আহমেদ,

প্রচার সম্পাদক সোহানুর রহমান, সিনিয়র সদস্য তৌহিদ সাকিল ও ক্রীড়া সম্পাদক তাওফিক আলমগীর, সিনিয়র সদস্য মনজুরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর