ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন প্রভাব মুক্ত করতে দোয়াত কলমের পক্ষে সংসাদ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাসুদ পারভেজ

৮ মে’র আসন্ন উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী উপজেলা আ;লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর পক্ষে দোয়াত কলম প্রতীকের পক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। দোয়াত কলম প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মধুপুর মধুপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ এ সংবাদ সম্মেলন করেন। শুক্রবার বিকেলে প্রার্থী ছরোয়ার আলম খান আবুর মধুপুর থানা মোড়ের নিজ বাসাস্থ নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৮মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে মধুপুরের বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে দোয়াত কলম প্রতীকের প্রার্থী সরোয়ার আলম খান আবু'র নির্বাচন পরিচালনা করতে যেয়ে মধুপুরের বর্তমান সাংসদ সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তার সমর্থকদের দ্বারা বাধা প্রাপ্ত হওয়ার প্রতিবাদে ৩ মে মধুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজ অভিযোগ করেন, নির্বাচনে স্থানীয় এমপি ও আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক নিরপেক্ষ না থেকে একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছেন। মোবাইলে কনফারেন্স কলে স্থানীয় নেতা ও ভোটাদের নির্দেশ দিয়ে তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করছেন। মাসুদ পারভেজ আরও অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের পক্ষে কর্মী ভোটারদের ভয়ভীতি নারীদের নাজেহাল করা হচ্ছে। নানা ধরনের অঘটন ঘটিয়ে তাদের উপর চাপানোর চেষ্টা চলছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ভোট সুষ্ঠু করতে (আজ) শনিবার সব ধরনের আইন মান্য করে আয়োজিত কর্মী সভা বানচালের চেষ্টা চলছে। ড. আ: রাজ্জাকের নির্দেশে এই সব চলছে। এ সকল বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বললে তাদের নিকট থেকেও নিরপেক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এ বিষয়ে রির্টানিং অফিসার ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, কোন ধরনের প্রভাবে তারা কাজ করছে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নির্বাচনে প্রভাব ফেলছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের নির্দেশে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক মাঠে দোয়াত কলমের কর্মী সভার স্থান পরিবর্তন হয়েছে। পরবর্তীত স্থান পৌর এলাকার শেওড়াতলা দীঘির পাড়ে আজ শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলোকদিয়ার বাসিন্দা আবুল হাসান চৌধুরী কায়ছার উপস্থিত থাকার কথা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, নির্বাচন সংক্রান্ত কর্মকান্ড নির্বিঘেœ চালাতে প্রশাসন এরিয়ার বাইরে কর্মী সভা করার অনুমতি দেয়া হয়েছে। 

আরও খবর