অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2024 02:35:29 am

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রভাবিত না করে অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন উপজেলা নির্বাচনে কাজ করতে মন্ত্রী ও দলীয় এমপিদের প্রতি নির্দেশ দিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্বকালে তিনি বলেন, যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের শাস্তি পেতে হবে।

প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দলের নেতা-কর্মীদের যথাযথ সম্মান ও জায়গা করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধুমাত্র সংসদ সদস্যদের আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেই ভাল দৃষ্টান্ত উপস্থাপন করবে না, সবার সমান সুযোগ পাওয়া উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ পরিবারকে আরো বড় করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি।

তিনি বলেন, উপজেলা নির্বাচনেও এমন ভোট চাই।

প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন এবং স্বতন্ত্র এমপিদের কোন প্রকার সমস্যা তৈরি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন কারণ তারা তাঁর (প্রধানমন্ত্রী) অনুমতি নিয়েই নির্বাচন করেছেন।

আরও খবর