জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

চবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি অধ্যাপক ড মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড এবিএম আবু নোমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪-এর কার্যনির্বাহী কমিটির  ১১টি পদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন  উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।  সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোট গ্রহণ কাজ সম্পাদক করে নির্বাচন কমিটি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক।

নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৮৮২ জন শিক্ষক।আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ দলের ২২ জন প্রার্থী বিভক্ত হয়ে এবারের নির্বাচনে অংশ নেন। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি।সভাপতি পদে অধ্যাপক ড. মাহবুবুর রহমান রহমান ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আলাউদ্দিন ৪৫২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

 সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম আবু নোমান পেয়েছেন ৩৯১ ভোট।

কোষাধ্যক্ষ পদে এহিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৬ সদস্য পদে আধুনিক ভাষা ইনস্টিটিউটের মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. রাশেদ-উন-নদী, নৃবিজ্ঞান বিভাগের এসএম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের ড. একেএম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এএসএম বোরহান উদ্দীন নির্বাচিত হয়েছেন।


Tag
আরও খবর