ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় চিনি মজুদ রেখে বিক্রি না করায় ২ ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা।

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:-বাজারে চিনি বিক্রি না করে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভালুকা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ।


আদালত সূত্রে জানা গেছে, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা বাজারের চিনির দোকানে হানা দেয় ভ্রাম্যমান আদালতের একটি টিম। বাজারে চিনি বিক্রি না করে মজুদ রাখায় ভাই ভাই স্টোরের মালিক কালীপদ বণিক ও বাদল স্টোরের মালিক বাদল বণিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত। আজকের এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সহযোগিতা করেন, এনএসআই ভালুকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আতাউর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফিজুর রহমানের নেতৃতে পুলিশের কয়েকজন সদস্য।


হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ভালুকা বাজাররের প্রায় সব চিনি ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। খুচরা দুই চিনি বিক্রেতার দোকানে অতিরিক্ত চিনি মুজুদ থাকায় তাদেরকে ৫০ হাজার করে মোট একলাখ টাকা জমিরামা করা হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

Tag
আরও খবর