চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার সাবেক নারী কাউন্সিলর সহ আটক তিন

 রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে র‌্যাব ও ডিবি পুলিশের হাতে এক কেজি গাঁজা ও তিনশ বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক বিক্রেতা আটক হয়েছে। শনিবার দিবাগত রাত ও রবিবার সকালে এদের আটক করা হয়। এর মধ্যে একজন বাঘা পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর বলে জানা গেছে। 

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান,রাজশাহী ডি.বি পুলিশের সঙ্গীয় ফোর্স রবিবার(২৮এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশরাফপুর গ্রামে  অবস্থায় নেয়। অত:পর শরীলে পেঁচিয়ে এক কেজি  গাঁজা বহন করা অবস্থায় আটক করেন বাঘা পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর ও নারায়নপুর গ্রামের বাসিন্দা লতিফা বেগম ওরুফে রঞ্জনা বেগম (৪৮)কে। 

এর আগে তাঁরা  ওই এলাকার একটি আম বাগান থেকে ২০০ শ বোতল ফেন্সিডিল সহ উপজেলার পাকুড়িয়া গ্রামের শরিফুল ইসলাম(৩২)কে আটক করতে সক্ষম হন। এই পৃথক দু’টি অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী ডি.বি পুলিশের উপ-পরিদর্শক(এস.আই) আব্দুর রহিম ও আব্দুস সামাদ। অভিযোগে জানা গেছে, ধৃত মাদক বিক্রেতাগণ বাঘা থেকে পাশ্ববর্তী লালপুর যাচ্ছিলেন। 

এদিকে পৃথক অভিযানে শনিবার(২৭ এপ্রিল) দিবগত রাত ৯ টার সময় রাজশাহী র‌্যাব ৫ এর একদল সঙ্গীয় ফোর্স  গোপন তথ্যের ভিত্তিতে বাঘার পাকুড়িয়া গ্রামের মাদক বিক্রেতা  হুমায়ন কবিরের বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করেন। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ডি.এ.ডি মাহাবুবুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ও.সি) আমিনুল ইসলাম জানান, পৃথক ঘটনায় ফেন্সিডিল সহ দু’জন পুরুষ এবং গাঁজা সহ একজন মহিলাকে আমরা রবিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছি। #


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

২ ঘন্টা ৮ মিনিট আগে