চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রুশ অস্ত্রে মানুষ মারছে মিয়ানমারের জান্তাবাহিনী: জাতিসংঘ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-10-2022 01:27:58 pm

ছবি: আল জাজিরা



◾ আন্তর্জাতিক ডেস্ক


রাশিয়া যে ধরনের অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মিয়ানমারেও সে ধরনের অস্ত্রই ব্যবহার করছে জান্তা সরকার। এসব অস্ত্র সাধারণ মানুষকে হত্যায় ব্যবহার করা হচ্ছে। তাই জাতিসংঘ বিশ্বের দেশগুলোকে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জোট গঠনের আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 


মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রু গতকাল বুধবার এই আহ্বান জানান। তিনি মিয়ানমারের সামরিক সরকারে বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবরোধ এবং অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে জোট গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন। 


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিউইয়র্কে টম অ্যান্ড্রু বলেন, ‘ইউক্রেনের মানুষজনকে হত্যার জন্য ব্যবহার করা হচ্ছে এমন কিছু অস্ত্র মিয়ানমারের মানুষকে হত্যার জন্যও ব্যবহার করা হচ্ছে। এই অস্ত্রগুলো একই উৎস অর্থাৎ রাশিয়া থেকে এসেছে।’ 


অ্যান্ড্রু আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারকে চাপে ফেলার জন্য সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং চাপ প্রয়োগের জন্য গৃহীত ব্যবস্থাগুলো বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করা। তবে এখন এমনটা করা হচ্ছে না, কারণ আমরা জানি না কীভাবে এটি করতে হয়। তবে আমরা আসলে জানি, এটি কীভাবে করতে হয়। উদাহরণ হিসেবে আপনারা ইউক্রেনকে আমলে নিতে পারেন।’


২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা সরকারের সবচেয়ে বড় বৈদেশিক সমর্থক দেশ রাশিয়া। একই সঙ্গে রাশিয়া মিয়ানমারে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশও। অভ্যুত্থানের পর ভিন্নমত দমনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নে দেশটিতে ২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। 

আরও খবর