বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বাবর-আফ্রিদির নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সমতায় শেষ করলো পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2024 09:03:24 am

অধিনায়ক বাবর আজমের ব্যাটিং ও পেসার শাহিন শাহ আফ্রিদির বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করলো স্বাগতিক পাকিস্তান। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বাবরের ৪৪ বলে ৬৯ রানের ইনিংসের পর বল হাতে ৪ উইকেট নেন আফ্রিদি।

লাহোরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। ব্যক্তিগত ১ রানে নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্কের শিকার হন সাইম।

দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থায় নেন বাবর ও উসমান খান। ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করা উসমানকে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি।

উসমান ফিরলেও, পাকিস্তানের রানের চাকা সচল রাখেন বাবর ও ফখর জামান। এই জুটিতে ৩৫ বলে টি-টোয়েন্টিতে ৩৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। ১৫তম ওভারে বাবরকে বোল্ড আউটে থামান পেসার বেন সিয়ার্স। আউট হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৯ রান করেন বাবর। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চার মারার রেকর্ড গড়েন বাবর। এতে রেকর্ড হাতছাড়া হয় আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংয়ের। ১০৭ ইনিংসে বাবর ৪০৯টি এবং ১৩৬ ইনিংসে ৪০৭টি চার আছে স্টার্লিংয়ের।

পাশাপাশি এ ম্যাচে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে ম্যাচে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের রেকর্ড স্পর্শ করেন বাবর। দু’জনই সমান ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

বাবরের রেকর্ডের দিন পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রানের পুঁজি এনে দেন ফখর ও শাদাব খানরা। ৪টি চার ও ১টি ছক্কায় ফখর ৩৩ বলে ৪৩ এবং শেষ দিকে ১টি করে চার-ছক্কায় ৫ বলে অপরাজিত ১৫ রান করেন শাদাব। নিউজিল্যান্ডের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।

জবাবে প্রথম ওভারে নিউজিল্যান্ডের ওপেনার টম ব্লান্ডেলকে (৫) শিকার করে রেকর্ড বইয়ে নাম তুলেন পাকিস্তানের আফ্রিদি। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে সব মিলিয়ে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফ্রিদি।

দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭৬ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার টিম সেইফার্ট ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। এই জুটিতে ২৯ বলে টি-টোয়েন্টিতে নবম অর্ধশতক করেন সেইফার্ট।

নবম ওভারে সেইফার্টকে থামিয়ে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার উসামা মীর। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৫২ রান করেন সেইফার্ট।

সেইফার্ট ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। ১৩৭ রানে কিউইদের অষ্টম উইকেট পতনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু পাকিস্তানের পথে বাঁধা হয়ে দাঁড়ান সাত নম্বরে নামা জশ ক্লার্কসন। এক প্রান্ত আগলে লড়াই করে নিউজিল্যান্ডের আশা বাঁচিয়ে রাখেন তিনি। শেষ ওভারে ২ উইকেট হাতে নিয়ে ১২ রান দরকার পড়ে নিউজিল্যান্ডের।

পেসার মোহাম্মদ আমিরের করা শেষ ওভারের প্রথম ও তৃতীয় বলে নিউজিল্যান্ডের বাকী দুই ব্যাটার রান আউট হলে জয়ের আনন্দে মেতে উঠে পাকিস্তান। ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন ক্লার্কসন। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা এবং সিরিজে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন আফ্রিদি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে