দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী, ৫ বিষয়ে ফেল পুনর্মূল্যায়নের দাবি নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন লাখাইয়ের বুল্লা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,৩প্রতিষ্ঠান জরিমানা। জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ লাখাইয়ে নতুন পানিতে তলিয়ে যাওয়া ধান ক্ষেতে জোক,আতঙ্কে কৃষকেরা। নেশাগ্রস্ত অবস্থায় অটোচালক রাজিবকে হত্যা, গ্রেপ্তার গেসু চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন এর দাফন সম্পন্ন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ নোয়াখালীতে পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা পদত্যাগ না করার ঘোষণা মমতার শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন মে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবসলালপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

বাঘার সোনালী এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন

 রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া বাজারে সর্বোচ্চ সেবা দেয়ার প্রত্যয় নিয়ে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৭-অক্টবর) সকালে এই ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষনা করেন,বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সোনালী ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ মোঃ তৌহিদুল হক-সহ অন্যান্য অতিথি বৃন্দ।


 বাঘা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু বলেন, মানুষের টাকা আমানত রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো ব্যাংক। এ দেশে অনেক ব্যাংক রয়েছে। তবে আমি মনে করি , সোনালী ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক। এই ব্যাংকে প্রথম হিসাব খুলে এটির শুভ উদ্বোধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তিনি তেঁথুলিয়া বাসীকে এই এজেন্ট ব্যাংকিং শাখায় অর্থ-লেনদেন করার জন্য উৎসাহ প্রদান করেন।

  

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সোনালী ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) সৈয়দ মোঃ তৌহিদুল হক বলেন, জনগনের সুবিধার কথা চিন্তা করে দেশের বিভিন্ন এলাকায়   সোনালী এজেন্ট ব্যাংকিং শাখা চালু অব্যাহত রেখেছি আমরা। এর মধ্যে বাঘা উপজেলার তেঁথুলিয়া বাজারে “আপন এন্টার প্রাইজ’’ এর পরিচালক নাসির উদ্দিন বাবুর মাধ্যমে এখানে একটি শাখার উদ্বোধন করা হলো। জনগনের দৌড় গোড়ায় আসার চেষ্টা করছি। আশা করছি, সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো।

  

 বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, তেঁথুলিয়া মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ও বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর ও তেঁথুলিয়া এজেন্ট ব্যাংকিং এর পরিচালক নাসির উদ্দিন বাবু।

 

 



Tag
আরও খবর