অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার : অর্থ প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-04-2024 02:48:01 pm

অর্থ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেখানেই থাকুক না কেন, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে। সবার জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।

তিনি বলেন, প্রত্যেক বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যখাতে প্রত্যেক বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়। এ সরকারের আন্তরিকতায় দেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে। পাশাপাশি বেসরকারি অনেক মেডিকেল কলেজ হয়েছে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। রাজনীতিও সেবা, চিকিৎসাও সেবা, উভয়ের কাজ হল জনগণকে সঠিক সেবা দেয়া।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগে ডেভ কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম এ ফয়েজ।

ওয়াসিকা আয়শা খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্য ছিল দেশের প্রতিটা ইউনিয়ন ও উপজেলায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। পাকিস্তান আমলে মাত্র একটি ডিভিশনে একটি থানায় হেলথ কমপ্লেক্স ছিল। বঙ্গবন্ধু সারাদেশে ৩৬৭টি হেলথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। প্রতিটি ইউনিয়নে তিনি স্বাস্থ্যসেবাকেন্দ্র তৈরীর পদক্ষেপ নেন।

তিনি বলেন, বিগত সময়ের চাইতেও প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উন্নত। মানুষ অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ কোভিডের মত মহামারিকালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক জেলা-উপজেলা এবং গ্রামাঞ্চলে করোনার টিকা বিনামূল্যে নিশ্চিত করেছেন। যা বহিঃবিশ্বে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশে বিনামূল্যে করোনাকালীন টিকা পায়নি, এমন অনেক রাষ্ট্রের জনগণ আছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ডেভ কেয়ার ফাউন্ডেশন সরকারের পাশাপাশি নিঃস্বার্থভাবে ও নিরলসভাবে আত্ম-মানবতার সেবায় প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তার জন্য বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, ডেভ কেয়ার ফাউন্ডেশনের কার্যকরি পরিষদ সদস্য ও এ্যামেরিটাস চেয়ারপার্সন অধ্যাপক ড. জয়নব বেগম, বিএমএ সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান, অধ্যাপক আমির হোসেন, কাজী মোজাম্মেল, রাজিন দাশ রাহুল, মোহাম্মদ আজিজুল হক আজিজ, প্রণব দাশগুপ্ত, সাগর মিত্র, ডাক্তার সন্তোষ, আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক, শাহাদাত হোসেন, জিয়াউদ্দিন বাবলু, আবু তৈয়ব রাসেল প্রমূখ।

আরও খবর