আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

সাংবাদিকের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির মামলা,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির মামলা,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ


ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আরাফাত আলী এবং তার গ্রামবাসীর উপর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের কর্মচারিদের হামলা ও মারপিটের পর উল্টো তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।


 কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে সাংবাদিক আরাফাত আলীকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে ২৩ এপ্রিল এই মামলা দায়ের করেন।অনিয়মতান্ত্রিক ভাবে বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদ করায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী এবং অন্যান্যদের উপর পল্লী বিদ্যুৎ সমিতির ৫/৬ জন স্টাফের হামলা ও মারপিটের পর উল্টো মিথ্যা মামলা দায়েরে প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল আলম, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আফজাল হোসেন, আব্দুল হামিদ, হাবিবুল্যাহ বাহার, মোখলেসুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, ফজলুল হক, আবুল কালাম বিন আকবার, মো. শের আলী, আব্দুস সালাম. জিএম আব্দুল বারী, বাপ্পী সরকার, মাসুদ খান, আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ ও মো. আলাউদ্দীন প্রমুখ।


এছাড়াও কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীকে মারপিট ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও খবর