শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

তীব্র তাপদাহে নাকাল জনজীবন, সারাদেশের ন্যায় সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ।

তীব্র তাপদাহে নাকাল জনজীবন, সারাদেশের ন্যায় সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ। 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. রতন মিয়া, মো. আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, সোহানুর রহমান আযম, শ্যামল সরকার , খন্দকার মাইদুল ইসলাম, তারাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আল আমিন মিয়া, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নয়ন, সোনারায় ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শাওন সরকার প্রমূখ। 

বৃক্ষরোপণ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা রতন মিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Tag
আরও খবর