তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

ইউক্রেনের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2024 07:44:05 am

ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিগিভে বুধবার তিনটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

ইউক্রেন মিত্রদের কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে।

কর্তপক্ষের প্রচারিত ছবিতে দেখা যায়, একের পর এক হামলায় ঘটনাস্থলে রাস্তায় রক্ত জমেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান করছে এবং আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও সাহায্যের জন্য আবেদন করেছিলেন, মার্কিন প্রতিনিধি পরিষদ অবশেষে একটি বিশাল সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। এই প্যাকেজে প্রায় ৬১ বিলিয়ন ডলারের বিলম্বিত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই উদ্যোগের প্রশংসা করেছেন।

চেরনিগিভের বাসিন্দা ওলগা সামোইলেঙ্কো এএফপিকে বলেছেন, তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের করিডোরে যখন প্রথম মিসাইল বিস্ফোরিত হয়, তখন কিভাবে তিনি তার শিশুদের নিয়ে হামাগুড়ি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন তা তুলে ধরেন।

ওলগা সামোইলেঙ্কো (৩৩) বলেন,‘আমাদের প্রতিবেশীরা আগে থেকেই সেখানে ছিল। আমরা সবাই মেঝেতে পড়ে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলাম,এরপর আরও দুটি বিস্ফোরণ হয়েছে। আমরা দৌঁড়ে পার্কিং লটে গেলাম।’

কর্তপক্ষ জানিয়েছে, হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন, ৩ শিশুসহ আহতদের সংখ্যা ৬০ জন।

মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেছেন, এক ডজনেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যান্য কর্মকর্তারা জানান, হামলার সময় ডজন যানবাহন এবং চিকিৎসা ও শিক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে