‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2024 12:42:01 am

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুশতাক আহমেদ।

এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন ৫৩ বছর বয়সী মুশতাক। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) দলে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

নতুন দায়িত্ব সম্পর্কে মুশতাক বলেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি এবং খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই কারণ তাদের সহজে শেখানো যায় এবং আমি সবসময় বিশ্বাস করি, বিশে^র ভয়ংকর দলগুলির মধ্যে একটি তারা। যে কোন দলকে হারাতে পারে তারা। কারণ তাদের সামর্থ্য, শক্তি এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস সৃষ্টির চেষ্টা করবো। এই দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছসিত।’

১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১৪ বছরে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন মুশতাক। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১টি উইকেট নিয়েছেন তিনি। ১৯৯২ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন মুশতাক।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে