অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

সরকার চায় পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ অবস্থান, কোথাও যেন যুদ্ধ না হয়'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-04-2024 08:44:09 am

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ নয়, সকল দেশের সাথে বন্ধুত্বের মাধ্যমে বাংলাদেশে পরাষ্ট্রনীতি তৈরি করে দিয়েছিলেন। বর্তমান সরকার চায় পৃথিবীর মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করুক, কোথাও যেন যুদ্ধ না হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি।


ইরান ও ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, এর মধ্যে ছোটখাটো ভুলত্রুটি, অন্যায় থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি কঠোরভাবে দমন করেছেন।


মির্জা ফখরুলের কথায় সরকার দেউলিয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে হানিফ বলেন, ২০০৫ সালে একটি সভায় বিএনপির ঘনিষ্ট মিত্র কর্নেল অলি আহমেদ বক্তব্যে বলেছিলেন খালেদা জিয়া ও তারেক জিয়া মা-বেটা মিলে দেশটি খেল এবং ধ্বংস করে দিল। তখন মিত্ররা বিএনপি দলের বিরুদ্ধে এসব কথা বলেছেন, নতুন করে মির্জা ফখরুলরা এখন সাধু সেজে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের কাছে মিথ্যা কথা বলে হয়রানি করছে।


১৫ এপ্রিল, সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।


হানিফ আরও বলেন, বিএনপির নামক দলটির শীর্ষ নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে, আর মাজা ভাঙ্গার কারণে তারা ঘরে উঠে বসে আছে। শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য বিএনপি এখন মাজা শক্ত করছে।


এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর