অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2024 04:54:47 am

রাজধানীর ভাসানটেক এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।


১২ এপ্রিল, শুক্রবার ভোর চারটার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর এল পশ্চিম ভাসানটেকের একটি বাড়ির নিচ তলার রুমে এই ঘটনাটি ঘটে।


পরে দগ্ধ অবস্থায় ভোর ৫টার দিকে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।


দগ্ধরা হলেন , মেহেরুন্নেসা (৬৫), ৪৭ শতাংশ দগ্ধ; সূর্যবানু (৩০), ৮২ শতাংশ দগ্ধ; লিজা আক্তার (১৮), ৩০ শতাংশ দগ্ধ, লামিয়া (৭), ৫৫ শতাংশ দগ্ধ; সুজন (৮), ৪৩ শতাংশ দগ্ধ ও মোহাম্মদ লিটন (৫২), ৬৭ শতাংশ দগ্ধ হয়েছেন।


দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ সিফাত হোসেন জানান, আমি মিরপুরের পশ্চিম ভাসানটেকের কালভার্ট রোডের ৪/১৩ এল দ্বিতীয় তলা বাড়ির কেয়ার টেকার। মোহাম্মদ লিটন একজন ফার্নিচার ব্যবসায়ী। নিচ তলায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোর চারটার দিকে মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের জমে থাকা গ‍্যাসে বিস্ফোরণ ঘটে এতে একই পরিবারের নারী শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদেরকে ভোর পাঁচটার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মিরপুর ভাসান টেক থেকে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ ৬ জন পেশেন্ট আমার এখানে এসেছে তাদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক এবং তাদের (এনহেলিশন) বার্ন রয়েছে শ্বাসনালী পুড়ে গেছে তাদেরকে বার্ন ইউনিটের অবজারভেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও খবর