বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

উসতাজ "মাওলানা ফখরুদ্দীন" স্মৃতিতে চীর অম্লান

উসতাজ "মাওলানা ফখরুদ্দীন"  স্মৃতিতে চীর অম্লান।

     মাওলানা মাসুক আহমদ


আমার উস্তাজ মাওলানা ফখরুদ্দীন আহমদ শুধুমাত্র একজন শিক্ষক নয় , ইলমে ওহীর এক প্রকৃত বাহক,

তাফসীর, হাদীস, আকাইদ, সিয়ার, ফিতন, ফরাইজ, ফিকহ সহ ইলমের সকল শাখা প্রশাখায় যার বিচরণ ছিলো সমান, জনাবের ক্লাস ২/৩ পিরিওড একাধারে প্রায়ই করেছি, মনে হতো সময় যেন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে।ক্লাসে থাকতো প্রাণচাঞ্চল্য,আনন্দঘণ,অংশগ্রহণ মূলক, জনাব ক্লাসে উদাহরণ দিয়ে বুঝাতেন,  মনে হতো যেন জনাব ইমাম বোখারী, মুসলিমের যুগের  লোক, মাশা'আল্লাহ, যতোটুকু শিখেছি তার বেশী অংশ জনাবের অবদান , আল্লাহ জনাবকে জান্নাতের আ'লা মাক্বাম দান করুন, আমাদের কামিলের এক ছাত্র ইমামতি করতেন, একদিন জনাব কী যেন তাকে জিঞ্জেস করে বলেন এই ইমাম তুমি বলো, সে আমতা আমতা করলে জনাব হাসি দিয়ে বলেছিলে আমিতো মক্কার ইমামকে বলি নাই, এরপর থেকে আমরা ঐ ছাত্রকে মক্কার ইমাম ডাকতাম, জনাবের ছাত্ররা কেউ সচিব, কেউ হাইকোর্টের বিচারপতি, আইনজীবী, ব্যাংকার,  সকল  ক্ষেত্রে ছড়িয়ে আছেন। ফতেহপুর মাদরাসায় বোখারী আউয়ালের শিক্ষক নিয়োগ নিয়ে জনাব একটি মজার গল্প বলেছিলেন, যা থেকে অনেক শিক্ষা নিয়েছি।

বিগত তত্বাবধায়ক সরকারের শুরুর দিকে আমরা তখন আলিয়া মাদরাসার হোষ্টেলে, ক্যান্টনমেন্ট থেকে সেনা অফিসার ফোন করে জনাবকে কী যেন বলেছিলেন, আমাদের সমনে জনাব বললেন আমার মাদরাসায় আলিম তৈরী হয়, এখানে কোন সন্ত্রাসী নেই, আরেক দিন ঐ অফিসার আবার ফোন করলে জনাব ধমক দিয়ে অনেক কথা শুনিয়েছিলেন, যাতে জনাবে দৃঢ়তা ও মাদরাসার প্রতি আন্তরিকতার প্রকাশ পেয়েছিলাম, যাহোক জীবনে চলার পথে অনেক কিছু জনাবের কাছ থেকে শেখা, যা আজো কাজে লাগতেছে, এমন শতশত স্মরনীয় ঘটনার সাক্ষী আমরা, এমন মাহির উস্তাজে সান্নিধ্য পাওয়াটাই সৌভাগ্যের বিষয়, পরিশেষে মা'বুদের দরবারে আকুতি তিনি যেন জনাবকে উত্তম বিনিময় দান করেন।


লেখক : অধ্যক্ষ, জালালাবাদ ইন্টারন্যাশলান দাখিল মাদরাসা।

আরও খবর