কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ঈদে ৩ লক্ষাধিক পর্যটক সমাগম হবে কক্সবাজারে, ৮০ শতাংশ কক্ষ বুকড

ঈদুল ফিতরের সাথে যুক্ত হয়েছে পহেলা বৈশাখের লম্বা ছুটি। তাই বাংলাদেশের সবচেয়ে পর্যটন আকর্ষণ কক্সবাজার রমজান মাসের মন্দার পর পর্যটকদের স্বাগত জানাতে মুখিয়ে আছে। এই টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করবে লাখো পর্যটক। তাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার। এরই মধ্যে পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের ৮০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়েছে। পর্যটকদের আনন্দে যেন ভাটা না পড়ে তাদের বাড়তি আনন্দ দিতে থাকছে নানা আয়োজন আর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার (০৯ এপ্রিল) কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন পর্যটন এলাকাগুলোতে গিয়ে দেখা যায় পর্যটন সংশ্লিষ্ট সকলের নানান ব্যস্ততা। ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের শামুক-ঝিনুক, আচার, শুটকি ও বার্মিজ পণ্যের দোকানে। এরই মধ্যে দোকানগুলোতে শুরু হয়েছে নতুন সাজ, থাকছে বাহারী পণ্য। এছাড়া হোটেল-মোটেলগুলোতেও আনা হয়েছে নতুনত্বের ছোঁয়া। লম্বা ছুটিতে এবার চাঙা হবে পর্যটন ব্যবসা এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।

হোটেল-মোটেলগুলোতে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়েছে জানিয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, “পর্যটন নগরীর প্রায় ৮০ শতাংশ রুম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি ঈদের ছুটিতে কক্সবাজারে প্রায় দেড় লাখ লোকের সমাগম হবে। পর্যটকদের স্বাগত জানাতে আমাদের সকল প্রস্তুতি শেষ”,

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি তোফায়েল আহমেদ ভিন্ন মতামত দিয়ে বলেছেন, ঈদের পর প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লাখ পর্যটক আসবে বলে আশা করছেন তারা। অনেক হোটেল পর্যটকদের আকৃষ্ট করতে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। কক্সবাজারে প্রচুর রেস্তোরাঁ থাকায় পর্যটকদের অতিরিক্ত সমাগম তাদের খাবারের সংকটে ফেলবে না বলে তিনি আশা করেন।

তোফায়েল পর্যটকদের বিনোদনের সুবিধা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, কক্সবাজার পর্যটকদের জন্য কিছু রাইডস, মেরিন ড্রাইভ ট্যুর এবং প্যারাসেইলিং বাদে নামমাত্র কিছু বিনোদনমূলক ব্যবস্থা আছে। শিল্পে বিনোদন সুবিধা বৃদ্ধির জন্য একটি পৃথক পর্যটন মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, কক্সবাজারে পর্যটকদের আনার জন্য ঈদের পর ১০ দিনের জন্য চট্টগ্রাম ও ঢাকার মধ্যে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে তূর্ণা এক্সপ্রেস ও মহানগর এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও ওই দশদিন কক্সবাজারে আসতে পারে বলে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানিয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসন জানায়, পর্যটকদের যে কোনো ধরনের হয়রানি রোধে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া নিয়োজিত থাকবে পুলিশের বাড়তি ফোর্স।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, নতুন সাজে সেজেছে পর্যটন নগরী কক্সবাজার। এক দিকে ঈদের রঙ অন্যদিকে পহেলা বৈশাখের রঙ। কক্সবাজারে আগত পর্যটকরা ভিন্নমাত্রা পাবে এবার। যেহেতু সৈকতের কিটকট, জেট স্কি, বিচ বাইক এবং টিউব সবগুলো নতুন রঙে সাজানো হয়েছে সেহেতু নতুন মাত্রায় উপভোগ করতে পারবেন পর্যটকরা। একই সঙ্গে সৈকতের বিভিন্ন পয়েন্টে ফটো-ফ্রেমও করা হয়েছে। সৈকতের সব ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। পর্যটকদের যাতে কোনো ভাবেই হয়রানি করা না হয় এ ব্যাপারে সতর্ক করা হয়েছে সবাইকে। কেউ যদি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় যা যা করা দরকার তার কোন ঘাটতি ট্যুরিস্ট পুলিশ রাখেনি। সবগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা আরও কিছু ব্যবস্থা নিয়েছি তা হলো: সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট পুলিশের জরুরী সেবা পেতে বাটন স্থাপন করা হয়েছে যেটি প্রেস করলেই পৌঁছে যাবে ট্যুরিস্ট পুলিশ। অথবা ইন্টারকমে ১০০ তে কল করা যাবে। এছাড়া ০১৩২০১৫৮৯৯৫ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, ০১৩২০১৬০০০০ নাম্বারে কল করলেই মিলবে জরুরি সেবা। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের জন্য চার্জ দেওয়ারও ব্যবস্থ করেছে।

Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে