অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ছাত্রলীগকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2024 09:42:59 am

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে জানিয়ে ছাত্রলীগকে সাবধানে থাকতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


৯ এপ্রিল, মঙ্গলবার ঢাবির টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।


তিনি বলেন, আমি অবাক বিস্ময়ে দেখি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয়। আর প্রশাসন সেটি মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হঠকারী সিদ্ধান্ত।


আওয়ামী লীগের এই নেতা বলেন, আদালতের রায় এসেছে। ছাত্রলীগকে বলব সেখানে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়, পড়াশোনার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।


এসময় তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদেরকে টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে।

আরও খবর