বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

আলা হযরতের "আল অজীফাতুল কারীমাহ" মুহাম্মদ আমিনুর রহমান'র এক অনন্য অনুবাদ গ্রন্থ

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 08-04-2024 03:01:33 pm

আলা হযরতের  "আল অজীফাতুল কারীমাহ" মুহাম্মদ আমিনুর রহমান'র এক অনন্য অনুবাদ গ্রন্থ
                 মোহাম্মদ ইমাদ উদ্দীন
ইমামে আহলে সুন্নাত,মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইসলামী বিশ্বের অনন্য প্রতিভাদ্বীপ্ত কালজয়ী মনীষী যুগশ্রেষ্ট মুহাদ্দিস ইমাম আহমদ রেযা খান বেরেলভী (রহ) এর দোয়া দরুদের একক সংকলন গ্রন্থ "আল-অজীফাতুল কারীমাহ"।
এই গ্রন্থটি ইসলামিক রিসার্চ সেন্টার চন্দনাইশ, চট্টগ্রাম  এর পরিচালক বিশিষ্ট লেখক, অনুবাদক ও গবেষক অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান পাঠকের  সুবিধার্থে আরবী মতন, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ ভাষান্তর ও সম্পাদনা করেন। তবে অনুবাদক মূল গ্রন্থের নাম পরিবর্তন করেন নি।
অনুবাদক  তার অনুবাদ গ্রন্থে ইমাম আহমদ রেযা খান (রহ) এবং তাঁর গ্রন্থ "আল-অজীফাতুল কারীমাহ" সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন,
ইমাম আহমদ রেযা খান (রহ)  আধ্যাত্মিকতার এমন সুউচ্চ আসনে অধিষ্ঠিত ছিলেন যে, অনেক পীর- মাশায়েখ তাঁকে তেরটি তরীক্বতের ইযাযত ও খিলাফত দানে ধন্য করেন। তিনি ছিলেন কাদেরিয়া রেজভীয়া তরীক্বতের প্রচার প্রসারে এবং অজিফা- আওরাদ চর্চায় তিনি এ উপমহাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহর হাবীব থেকে হযরত গাউছুল আযম এর মাধ্যম হয়ে যে সব দোয়া দরুদ ইমাম আহমদ রেযা খান (রহ) এর নিকট এসে পৌঁছেছিল, সে গুলির একক সংকলন এ "আল-অজীফাতুল কারীমাহ"। তিনি ১৩৩৮ হিজরী সনে এ দোয়াগুলি সংকলন করেন। তাঁর পরীক্ষিত অভিজ্ঞতালব্দ আমল ও শুগল, অজিফা ও আওরাদের এ সংকলনটির উপরোক্ত শিরোনামে নামকরণ করেছেন তাঁরই যোগ্য খলিফা ও সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম হামেদ রেযা খান বেরেলভী খান (রহ)।
এই গ্রন্থে পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া দরুদ সমূহ, প্রত্যেকদিন সকাল সন্ধ্যার অজিফা-আওরাদ,  ঘুমের পূর্বে এবং ঘুম থেকে উঠার পর দোয়া দরুদ সমূহ স্থান পেয়েছে। এমন কি যিকির আযকার, মোরাকেবা এবং তাহাজ্জুদের নিয়ম সমূহ সুন্দর ও সাবলীলভাবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এই অনুবাদ গ্রন্থে "শাজরায়ে আলীয়া কাদেরীয়া রেজভীয়া" শিরোনামে একটি শাজরাও স্থান পেয়েছে।
লেখক তার অনুবাদ গ্রন্থে তার আশা ব্যক্ত করে বলেন,
"দৈনন্দিন এ অজিফা গুলি অধ্যয়ন ও চর্চার ফলে পাঠকদের ঈমান তাজা হবে। অন্তর পবিত্র ও নির্মল হবে। হৃদয় ও আত্মা সমূহ উন্নতি ও বিকাশ লাভ করবে। ইহকসলীন ও আখিরাতের কল্যাণ লাভে সমর্থ হবে। 
দীপ্তময় পথচলায় লেখকের প্রতি  দোয়া ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি।
গ্রন্থ: আল-অজীফাতুল কারীমাহ
মূল লেখক: ইমাম আহমদ রেযা খান বেরেলভী (রহ) 
অনুবাদ ও সম্পাদনা: মুহাম্মদ আমিনুর রহমান
প্রকাশক: মুহাম্মদ আতাউর রহমান রাফি
প্রকাশনায়: ইসলামিক রিসার্চ সেন্টার,চন্দনাইশ,চট্টগ্রাম
প্রকাশকাল: ০৪ মার্চ ২০১১
পৃষ্টা: ৩৬
হাদিয়া: ৩০ (ত্রিশ টাকা) মাত্র

আলোচক : কলামিস্ট। 

আরও খবর