বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

আব্বাকে স্মরন।

এম এ কাইয়ুম ( Contributor )

প্রকাশের সময়: 08-04-2024 02:15:27 am

আব্বাকে স্মরন।


জন্ম: হাজী মুহাম্মদ আইয়ুব আলী রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী গ্রামে মালেক সওদাগর বাড়ী নিবাসী মরহুম আবদুল মিয়া ও বেগম সিরাজ খাতুনের ঘরে ১৯৬০ সালে জন্মগ্রহন করেন।


 


প্রাথমিক শিক্ষা : মক্তবে কুরআান পাঠ  শেষ করে চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারী শিক্ষা সমাপ্ত করেন।


 


উচ্চ বিদ্যালয়: চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে  কৃতিত্বের সাথে ১৯৭৬ সনে মেট্রিক পাশ করেন।


 


উচ্চ শিক্ষা: রাঙ্গুনিয়া কলেজে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ব্যবসায়  নেমে পড়েন। ইন্টারমিডিয়েট পরীক্ষা আর দেয়া হয়নি।


 


ব্যবসা বানিজ্যের পাশাপাশি পারিবারিক কৃষিকাজ অব্যাহত রাখেন। এবং ঘর ও সংসারের কাজে মনোনিবেশ করেন। পরবর্তীতে ব্যবসা বানিজ্যে সুবিধা করতে না পেরে বিদেশে পাড়ি জমান। বেশ কিছুদিন বিদেশের মাঠিতে অবস্থান করেন এবং রেমিটেন্স আহরন করেন। পরবর্তীতে দেশে ফিরে এসে ব্যবসা বানিজ্যে লিপ্ত ছিলেন।


 


তিনি বিভিন্ন ভাষায় কথা বলতে জানতেন তন্মধ্যে বাংলা, ইংরেজী, আরবী, উর্দু ও হিন্দি।


 


তিনি নম্র ভাষাভাষীর মানুষ ছিলেন, সকলের সাথে নম্র ও নরম সুরে কথা বলতেন, অমায়িক ব্যবহারের জন্য  সকলেই তাকে খুব পছন্দ করতেন। তিনি স্বাধীন চেতা ও স্পষ্ট ভাষী ছিলেন, সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।


 


ছোটবেলা থেকে নামাজের প্রতি পাবন্দি ছিলেন কখনো নামাজ তরক করতেন না। খুবই ধর্ম পরায়ন ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন,  মসজিদে আজান দিতেন, ইমামতিও করতেন। ২০১৭ সালে স্বস্ত্রীক হজ্ব পালন করেন। তিনি হুজুর কেবলা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ(রহ) র মুরীদ ছিলেন।


 


সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন : দেশে বিদেশে তার সামর্থ্য অনুসারে সকলকে সাহায্য করার চেষ্টা করতেন। মসজিদ মাদ্রাসা মক্তব, স্কুল কলেজ দান করতেন অকাতরে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার বিপদে আপদে ঝাপিয়ে পড়তেন। সকলকে ভালোবাসতেন।


 


সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রাখতেন:  তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ০২ ওয়ার্ড সহ সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সিনিয়র সদস্য, মালেক সওদাগর বাড়ী জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।


 


ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। তিনি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেন, তার জৈষ্ঠ্যকন্যা একজন গৃহীনি ও তার স্বামী ব্যবসায়ী, কনিষ্ঠ কন্যা শিক্ষিকা ও তার স্বামী সাংবাদিক,  জৈষ্ঠপুত্র ব্যাংকার, কনিষ্ঠ পুত্র প্রবাসী শিল্পোদ্যোক্তা।


 


মৃত্যু : তিনি ২০২২ সালের ১৮ জুন (শনিবার) আল্লাহর সাক্ষাতে মিলিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান কররুন। আমিন

Tag
আরও খবর