ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৮ হাজার মানুষের মাঝেএমপি জিল্লুর রহমান এর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৮ হাজার নারী ও পুরুষের মাঝে পবিত্র 'ঈদুল ফিতরের উপহার' বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। 

রবিবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে পৌর এলাকার ১ হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলার এডভোকেট পার্থ সারথি পাল, ব্যবসায়ী প্রাণ গোপাল রায় ও জিল্লুর রহমানের মেয়ে অবন্তী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আপনারা আমাকে ভোট উপহার দিয়ে জয়যুক্ত করেছিলেন। সংসদ সদস্য বানিয়েছেন বলেই আজ আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার-৩ আসনের আট হাজার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা আপনাদের এই উপহার পৌঁছে দিবেন।

প্রসঙ্গত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার পৌর এলাকার ১ হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৪ হাজার ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার পৌছে দেয়া হয়। দুই উপজেলার মোট ৮ হাজার মানুষ ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়েছেন।


আরও খবর