অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ঘরমুখো মানুষের ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2024 03:18:48 am

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপন করতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরি ও লঞ্চযোগে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।


ঈদের আগেই ছুটি পাওয়ায় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেন।পরিপূর্ণ যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি ও লঞ্চ পাটুরিয়া থেকে দৌলতদিয়া ছেড়ে যাচ্ছে।


রবিবার (৭ এপ্রিল) সকালে ৮ থেকে দেখা গেছে ঢাকা থেকে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়াগামী যাত্রীরা লঞ্চে বেশি পার হচ্ছে। তবে ফেরিতে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা চোখে পড়ার মতো।এছাড়াও ব্যক্তিগত মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংখ্যা সব থেকে বেশি দেখা গেছে।


ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করেন জাহিদ। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন। অফিস থেকে ছুটি নিয়ে আগেই চলে এলাম মা-বাবার সঙ্গে ঈদ উদ্‌যাপন করব বলে।


স্বামীর চাকরির সুবাদে ঢাকায় থাকেন চৈতী। এক মাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঝিনাইদহে ফিরছেন। গত কয়েক বছর যাবত এই রুটে চলাচল করেন।তবে এবারের ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।


পুলিশ সুপার নৌ-পুলিশ হেডকোয়ার্টার মো: আজিজুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌ পুলিশের পক্ষ থেকে পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নদী পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ সদস্যরা টহলে রয়েছে। ঘাটে নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে এবং নৌ পুলিশ কাজ করছে।

আরও খবর