অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বিটিআরসির নতুন সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2024 03:09:34 am

কাঙ্ক্ষিত সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিযোগাযোগ। আগামী ৮ মে এটি অনুষ্ঠিত হবে।


গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ অন্যরা মতামত দিতে পারবেন। বিটিআরসির পক্ষ থেকে এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির পক্ষ থেকে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ শীর্ষক গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী যে কোনো ব্যক্তিবর্গ মতামত জানাতে পারবেন।


৮ মে (বুধবার) সকাল ১১টায় বিটিআরসি ভবনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যারা সশরীরে উপস্থিত হতে অপরাগ হবেন তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। তবে গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন নিবন্ধন করতে হবে। এ বিষয়ে ব্যক্তি, প্রতিষ্ঠানের বক্তব্য, প্রশ্ন, উপদেশ আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইন নিবন্ধন করতে হবে। প্রতিষ্ঠানটি আরো জানায়, সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় শুধু বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন, বক্তব্য, উপদেশ দিয়েছেন- এমন ব্যক্তিদের একটি ই-মেইল বা এসএমএসের মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।


আরও খবর