ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মানুষের জীবনের সুখ ও ভালোবাসা।

সুখ এবং ভালোবাসা উপলব্ধির বিষয়। এই উপলব্ধি মানুষ ঠিক তখনই করে, যখন আশেপাশের মানুষগুলো তাকে ভালোবাসে, তার সাথে ভালো ব্যবহার করে।

আচ্ছা, একটাবার ভেবে দেখুন তো।

জীবনের সাথে জড়িয়ে থাকা সব মানুষগুলো কী আপনাকে সমান ভাবে ভালোবাসে? নিশ্চয়ই না। সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনার প্রতি আন্তরিক হবে না। 

আপনি যখন চরম হতাশায়, খারাপ সময়ে জীবনের হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই বিধাতা কাউকে না কাউকে পাঠাবে জীবনে। সে আপনার প্রতি এতটাই যত্নশীল হবে, নিজেকে তখন সুখী ভাবতে থাকবেন। আর এই যে অনুভূতি কারো ভালোবাসা পেয়ে নিজেকে সুখী মনে হওয়া, এই উপলব্ধি থেকে আপনি নতুন ভাবে বাঁচতে শিখবেন।

এভাবে দিনের পর দিন মানুষটার কেয়ারিং, আন্তরিকতা, ভালোবাসা, সময় দেয়ার ব্যাপারটা আপনাকে তার প্রতি আসক্ত করতে বাধ্য করবে। জীবনের হাল ছেড়ে দেওয়া সেই আপনিই বাঁচতে চাইবেন যুগের পর যুগ।

এভাবে ধীরে ধীরে যখন আপনি সেই মানুষটার প্রতি এডিক্টেট, তখন সে তার গন্তব্য পাল্টাবে! হুট করে বদলে যাবে তার চিরাচরিত সময় দেয়ার রুটিন৷ ব্যস্ততার অজুহাত, অভিযোগের কারণে না চাইতেই বিস্তার দূরত্ব বাড়াবে!

বেচারা আপনি, না পারবেন সহ্য করতে আর না পারবেন এই ভয়ংকর মায়া থেকে নিজেকে সরিয়ে নিতে! মানুষটার অবহেলার কাছে মাথা নত করে ফের আপনি হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে ফের জীবনের স্বাদ নিতে ভুলে যাবেন! যদিও কখনো তার থেকে নিজেকে মুক্ত করতে পারেন, কিন্তু তার স্মৃতি আপনার পায়ে শেকল পরিয়ে রাখবে আমৃত্যু! আপনি ছেড়ে গিয়েও না পারবেন ভালো থাকতে, আর না পারবেন তাকে ভুলতে!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর