দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল বিদ্যুৎ পৃষ্ট হয়ে আশাশুনিতে এক জনের মৃত্যু। লাখাইয়ের বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ইএসডিও'র বাস্তবায়নে রংপুরে 'জব ফেয়ার অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড' প্রদান শ্রীমঙ্গলে মাদক প্রতিরোধে সচেতনতামুলক সভা ‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গ্রামের ছেলে বাধন এখন বিসিএস ক্যাডার ৩টি সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার

লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন.


প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে নোয়াখালী  ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকাল, দুপুর, বিকেল এমনকি মধ্যরাতেও হচ্ছে লোডশেডিং।

নোয়াখালীতে তীব্র গরমের সঙ্গে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠেছে নোয়াখালী  সোনাইমুড়ী  উপজেলা  জনজীবন।  সারাদিনে মাত্র কয়েকঘণ্টা বিদ্যুৎ থাকছে বিভিন্ন এলাকায়।


উপজেলার প্রত্যন্ত গ্রামে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে।  বাকি সময়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা এলাকার বাসিন্দাদের। প্রতি ঘন্টায় ৪ থেকে ৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলাবাসী জীবন।  


তবে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় শুধু যে মানুষের কষ্ট হচ্ছে, তা নয়। ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।অন্যান্য বছরের চেয়ে চলতি বছর গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। গরম আর অসহনীয় তাপে যেন শরীর পুড়ে যাবার অবস্থা প্রায়।

ফলে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। বিশেষ করে শিশু, নারী এবং বৃদ্ধরা তীব্র গরমে সীমাহীন কষ্ট পাচ্ছেন


লোডশেডিংয়ের বিষয়ে মো.কামাল নামে একজন বলেন, এর আগে কোন দিন এমন কষ্ট হয়নি। রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে বাচ্চারা গরমে কান্না শুরু করে দেয়। বাচ্চাদের সারা শরীর ঘামে ভিজে যায়। এভাবেই প্রতিদিন চলছে। আমরাতো বিদ্যুতের টাকা বাকি রাখি না, তাহলে এই লোডশেডিংয়ের দায় কার?


নাম প্রকাশ না করার শর্তে আরও একজন ভুক্তভোগী বলেন, প্রকৃতি এবং সরকার উভয়েই আমাদের সঙ্গে বিরূপ আচরণ করছে। এই গরমে বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে।


এদিকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও জ্বালানিসংকটে বিদ্যুৎকেন্দ্রগুলো সক্ষমতার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করতে পারছে। ফলে দেশজুড়ে ব্যাপকভাবে লোডশেডিং করতে হচ্ছে। বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ১৬ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু বিপিডিবির ঘাটতি হচ্ছে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত।তবে আবহাওয়া কিছুটা শীতল হলে চাহিদা কমবে এবং লোডশেডিংয়ের মাত্রাও কমে যাবে বলে জানান তিনি।


 নোয়াখালী সোনাইমুড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার   আলতাব গহর চৌধুরী  বলেন,, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এই লোডশেডিং হচ্ছে।একদিকে প্রচণ্ড তাবদাহ অপরদিকে রমজান মাস হওয়াতে স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা বেশ বেড়ে গেছে। এছাড়া চাহিদার সংকুলান না হওয়ায়, জাতীয় গ্রিড থেকেও মাঝে মধ্যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে।

আরও খবর