তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ তিন নিরাপত্তা কর্মী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2024 08:00:17 am

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ পুলিশ স্টেশনের ডেপুটিসহ তিন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের ৭ বিপ্লবী গার্ড নিহত হওয়ার দুই দিন পর এই সন্ত্রাসী হামলা চালানো হয়।

প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে সামরিক স্থাপনাগুলোতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিনজন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।’

রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আইআরআইবি’ জানিয়েছে, ‘চাবাহার শহরের ১১ নম্বর পুলিশ স্টেশনের একটিতে হামলায় স্টেশনের ডেপুটি আব্বাস মীর শহীদ হয়েছেন।’ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

‘আইআরআইবি’ আরো জানিয়েছে, ইরানের কালো তালিকাভূক্ত ‘সন্ত্রাসী’ গোষ্ঠী জিহাদি জইশ আল-আদল গ্রুপ হামলার দায় স্বীকার করেছে।

দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ড নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেল ছিলেন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে