ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান

সরকার এফডিসি ও চলচ্চিত্র শিল্পকে স্বনির্ভর করতে চায় : আরাফাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2024 03:54:44 pm

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, সরকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) ও দেশের চলচ্চিত্র শিল্পকে সরকারের ওপর নির্ভরতা হ্রাস করে সম্পূর্ণ স্বনির্ভর করতে কাজ করছে।

তিনি বলেন, ‘আমি মনে করি কোনো শিল্পেরই ভর্তুকির ওপর নির্ভর করা উচিত নয়, কারণ ভর্তুকি উপভোগকারী শিল্প সবসময় সরকারের ওপর নির্ভর করে। তাই আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যাতে এফডিসি ও আমাদের চলচ্চিত্র শিল্প স্বনির্ভর হতে পারে।’

প্রতিমন্ত্রী আজ বিকেলে নগরীর তেজগাঁওস্থ এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ এমপি।

আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো দেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরার জন্য সিনেমার চেয়ে শক্তিশালী মিডিয়া আর নেই উল্লেখ করে আরাফাত আরও বলেন, ‘আমরা যদি আমাদের দেশকে সিনেমার মাধ্যমে বিশ্বের সামনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে চাই তাহলে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিবেশ তৈরিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আমাকে চলচ্চিত্র বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি জেলা পর্যায়ে সিনেপ্লেক্স স্থাপনের নির্দেশনা দিয়েছেন, যা স্বনির্ভর হতে সক্ষমতা অর্জন করবে।

চলচ্চিত্র শিল্পকে স্বাবলম্বী করতে আয়ের পথ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমার নিজেরও বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করার আগ্রহ রয়েছে। আমি মনে করি পরিবেশ তৈরি করতে পারলে সবকিছুই আপনা আপনি হয়ে যাবে এবং আমরা চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারব।

আরাফাত আরও বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র শিল্পে আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং এর বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে।’

চলচ্চিত্র শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোকে সৃজনশীল উপায়ে সুযোগে রূপান্তরিত করার বিষয়ে ভাবতে হবে এবং এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।’

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নাট্যকার ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক ড. মতিন রহমান ও এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে এফডিসি চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের কর্মসূচির উদ্বোধন করেন এবং র‌্যালির নেতৃত্ব দেন।

আরও খবর




6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৮ ঘন্টা ৩২ মিনিট আগে




6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

১ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে