অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2024 09:44:51 pm

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপিসহ সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও দলের নেতা-কর্মীসহ সবাইকে জনগণের কল্যাণে ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে।

আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সেজন্য, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য উৎপাদন আরো বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। 

অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল ইউনিয়নে ৩ হাজার ৩০০ উপকারভোগী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রতি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি চাল দেয়া হয়।

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

পরে মন্ত্রী শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আরও খবর