ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কলাম : মানব জীবনের প্রাপ্তি & অপ্রাপ্তি।

জীবনের অপ্রাপ্তি গুলোর হিসেব আমরা খুব পূঙ্খানুপুঙ্খ ভাবেই রেখে দেই। কেননা এ অপ্রাপ্তি গুলো আসেই মূলত আপন মানুষের কাছে থেকে! আপন কিংবা খুব কাছের মানুষ ছাড়া কেউ কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না। অনধিকার চর্চা করার অভ্যেস খুব কম মানুষেরই আছে।


আর এই প্রত্যাশা কখনো কখনো হতাশ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়! যে বা যারা আপনাকে বুঝবে না, তারা আপনাকে হতাশ করবেই। তারা আপনার আবেগ-অনুভূতির মূল্য দিবে না, আপনাকে সম্মান করবে না, ভালোবাসবে না। 


আর জীবনে প্রাপ্তি আসে অনাঙ্ক্ষিত ভাবেই। 

আর যার দরুন মানুষ প্রাপ্তির হিসাবের চাইতে অপ্রাপ্তির হিসেব বেশি করে। অধিকারে বাইরে গিয়ে কেউ কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না। 


প্রাপ্তির চাইতে যখন অপ্রাপ্তির সংখ্যা বেশি হয়, মানুষ তখনই হতাশ হয়ে পড়ে! আর এই হতাশ কিন্তু আপন মানুষ কিংবা খুব কাছের মানুষগুলোই করে। 


জীবন যখন চরম ভাবে হতাশাগ্রস্ত হয়, তখন কাছের মানুষগুলোও রূপ বদলায়! ধীরে ধীরে মানুষ যখন নিজেকে একা আবিষ্কার করে, তখন সে তার প্রাপ্তির হিসাব না কষে, অপ্রাপ্তি গুলো নিয়েই দুঃখ আর আফসোস করে!


লেখক : প্রণব মন্ডল, কবি।

Tag
আরও খবর