সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

সুন্দরগঞ্জ সমিতি, ঢাকার ঈদ উপহার পেল সুন্দরগঞ্জের ৬৫০টি পরিবার।

সুন্দরগঞ্জ সমিতি, ঢাকার ঈদ উপহার পেল সুন্দরগঞ্জের ৬৫০টি পরিবার।


গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে গরীব, দুঃস্থ ও অসহায়  ৬৫০ জন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী  উপহার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সুযোগ্য কন্যা, ২৯-গাইবান্ধা,১-সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর 

রোববার (৩১মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে সুন্দরগঞ্জ সমিতি, ঢাকা।

সুন্দরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মো. মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহেল বারী, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

সুন্দরগঞ্জ সমিতির যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি শেখ মো. খবির উদ্দিন, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবসরপ্রাপ্ত ডিডি নবুওয়াত হোসেন সরকার, যুগ্ম-মহাসচিব ও বাপেক্স'র ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু, গাইবান্ধা আবাসন ঢাকার চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন, সমিতির সদস্য মো. আনোয়ারুল ইসলাম শাহান প্রমূখ।

অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি  পৌরসভার ও গরীব, দুঃস্থ ও অসহায় ৬৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৮ ঘন্টা ৯ মিনিট আগে