যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ইউক্রেনকে সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-03-2024 05:58:53 am

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়ান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে প্যারিস ‘শতশত’ সাঁজোয়া যান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

সেবাস্তিয়ান লেকর্নু শনিবার শেষের দিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে লা ট্রিবিউন পত্রিকাকে বলেছেন, ‘বিস্তৃত ফ্রন্ট লাইন ধরে রাখার জন্য, ইউক্রেনের সৈন্যদের গতিশীলতার জন্য একেবারে অপরিহার্য আমাদের ভিএবি’র মতো যান ইউক্রেন সেনাবাহিনীর প্রয়োজন।’

ফ্রান্স বর্তমানে নতুন গ্রিফন সাঁজোয়া যানের পাশাপাশি তার ভিএবি বহরকে উন্নয়ন করেছে, ভিএবি বহরের মধ্যে কিছু ৪০ বছরেরও বেশি পুরানো যা পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছে। লেকর্নু বলেছেন পুরানো মডেলগুলো ‘এখনও কার্যকর’।

তিনি বলেন, ‘আমরা ২০২৪ এবং ২০২৫ সালের প্রথম দিকে তাদের শত শত ভিএবি সরবরাহ সম্পর্কে কথা বলছি।’

প্যারিস এসএএমপি/টি লঞ্চারগুলোর জন্য আরও অ্যাস্টার ৩০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে,এটি মার্কিন সরবরাহকৃত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো।

লেকর্নু বলেন,‘এই গ্রীষ্মে ইউক্রেনে সরবরাহ শুরু করার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে দূরপাল্লার অস্ত্রশস্ত্রও তৈরি করছি।’ 

আরও খবর