চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

থিম্পুতে ডি-সুং স্কিলিং প্রোগ্রাম কেন্দ্র পরিদর্শন করলেন তথ্য প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2024 03:08:41 pm

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের নির্দেশে ২০২১ সালে চালু হওয়া বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ডি-সুং স্কিলিং প্রোগ্রাম (ডিএসপি)-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।


শুক্রবার (২৯ মার্চ) ভুটানের রাজধানী থিম্পুর তাবায় প্রতিমন্ত্রী এ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।


৩০ মার্চ, শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এ প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে স্বাগত জানায়। পরে তারা ভুটানে চলমান অন্যতম দুটি দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি ডি-সুং প্রোগ্রাম এবং ডি-সুং স্কিলিং প্রোগ্রাম সম্পর্কে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীকে বিস্তারিত ব্রিফিং করেন।


পরে প্রতিমন্ত্রীকে প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ-সুবিধাগুলো ঘুরিয়ে দেখানো হয়। সেখানে প্রতিমন্ত্রী সিরামিক, মেটাল স্মিথিং এবং সোর্ড অ্যান্ড ব্লেড ওয়ার্কশপে প্রদর্শিত কারুশিল্প প্রত্যক্ষ করেন।


ডি-সুং স্কিলিং প্রোগ্রাম হলো ভুটানের রাজার নির্দেশে চালু হওয়া বিশেষ একটি কর্মসূচি যার মূল উদ্দেশ্য সেখানকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি করে অর্থবহ, উৎপাদনশীল এবং নেতৃত্ব দিতে সক্ষম করে গোড়া তোলা, যাতে তারা সমৃদ্ধ জীবনযাপন করতে পারে। এ বিশেষ কর্মসূচির আওতায় নেটওয়ার্কিং, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স, কাপেনট্রি, উডওয়ার্কস, লাইটিং ও বিদ্যুতের কাজে ব্যাচভিত্তিক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।


উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে বর্তমানে ভুটান সফর করছেন। ভুটান সফর শেষে রবিবার (৩১ মার্চ) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৭ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে