দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার: উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার ‎চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত: ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা খরিয়াটিতে ছাদে স্যানিটারিং এর কাজের মিস্ত্রীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যু দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সবার আগে সানন্দবাড়ী (SAS) রাজবাড়ীর বরাটে প্রদর্শনী প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত মধুপুরে নিহত চার গারো পরিবার পেল নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ ‎মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি: নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত আদমদীঘিতে ৩৭৯০ কৃষক পেলেন বিনামুল্যে ধান ও সবজি বীজ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা পলাশে মাইক্রোবাস চালক নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাননাশের হুমকি।। পরিবারে আতঙ্ক চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক

আল্লামা মুফতি মুহাম্মদ শফিউর রহমান (রহ) জামে মসজিদ, চন্দনাইশ,চট্টগ্রাম

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 30-03-2024 01:41:17 pm

 আল্লামা  মুফতি মুহাম্মদ শফিউর রহমান (রহ) জামে মসজিদ, চন্দনাইশ,চট্টগ্রাম 

                  মোহাম্মদ ইমাদ উদ্দীন 


দক্ষিণ চট্টগ্রামে মসজিদের উপজেলা বার আউলিয়া স্মৃতি বিজড়িত চন্দনাইশ। এই উপজেলায় বেশ কয়েকটি ঐতিহ্যবাহীর মধ্যে "মুফতি পরিবার" সুপ্রসিদ্ধ ও খ্যাতিসম্পন্ন পরিবার। এই পরিবারের নামানুসারে পাড়ার নাম "মাওলানা মন্জিল" রাখা হয়। চন্দনাইশের ঐতিহ্যবাহী  মুফতি পরিবারের প্রধান কেন্দ্র বিন্দু মুফতি শফিউর রহমান (রহ)।  তিনি নিজ জায়গায় ১৯৪৭ সালে দুই রুম বিশিষ্ট একটি মাটির  এবাদতখানা নির্মাণ করেন। এটি "মুফতি সাহেব এবাদতখানা" নামে সুপ্রসিদ্ধ ছিলো। এটি শুধুমাত্র একটি এবাদতখানা ছিলো না।  এইখান থেকে মুফতি সাহেব ইসলামের দাওয়াত এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই এবাদতখানায় নামাজের পাশাপাশি দ্বীনি দাওয়াত কার্যক্রম, কোরআন তেলওয়াত, মৃতদেহ গোসলের ব্যবস্থা ও প্রশিক্ষণ এবং ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো। মুফতি সাহেবের সান্নিধ্যে অনেক আলেম ওলামা ও পীর মাশায়েখগণ আসতেন। লোকে মুখে শুনা যায়, এই এবাদতখানাটি পাশাপাশি  মুফতি সাহেবের খানেকাহ হিসেবেও সুপরিচিত ছিলো। পরিবারের সদস্যরা ভন্ডামী ও ধান্দাবাজ হওয়ার আশংকায় মুফতি সাহেব দরবার গড়ে তুলেননি। পরিবারের সদস্যদেরকে এই ব্যাপারে কড়া নিষেধ করেন।  এমনকি তাঁর কবর পাকা করতেও। এলাকার প্রভাবশালী সমাজকর্মীরা "মুফতি সাহেব এবাদতখানা" টি মসজিদ ও খানেকাহসহ পাকা করতে বারবার এগিয়ে আসলে তাদেরকে প্রতিবারই  না করে দেন। মুফতি সাহেব এবাদতখানাটি বেশ কয়েকবার  নিজ অর্থায়নে বাঁশের বেড়া দিয়ে পুননির্মাণ করেন।
১৯৯৮ সালে মুফতি পরিবারের উদ্যোগে "মুফতি সাহেব এবাদতখানা" এর পূর্বে কিছু দূরে মুফতি সাহেবের কবরের পাশে  এবাদতখানাটি স্থানান্তরিত করা হয়। তাইতো কবি কাজী নজরুল ইসলাম যথার্থ বলেছেন, "মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।"
আপসোস!  এই এবাদতখানাটি বেশিদিন রক্ষা হয়নি। মুফতি সাহেব জীবিত থাকাবস্থায় এলাকায় মাজারে বেহায়াপনা ও অশ্লীলতার বিপক্ষে কঠোর  অবস্থান এবং ভন্ডদের ভণ্ডামির মুখোশ খুলে দিতেন বলে সেই ক্ষোভে তারা রাতের অন্ধকারে আগুনে জ্বালিয়ে দিয়ে মূহুর্তের মধ্যে ছারখার করে দেয়। অথচ হাদীস শরীফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারী : ৪৫০)।
মুফতি সাহেবের পরিবারের সদস্যরা কারো কাছে সাহায্য চায়নি। তারা যা চাওয়ার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে  জায়নামাজে চেয়েছিলেন। এইটা অবশ্যই মুফতি সাহেব খ্যাত মুফতি শফিউর রহমান (রহ) এর কাছ থেকে শিখা। মুফতি সাহেবের হাতে গড়া এবাদতখানাটি পূর্বের জায়গায় বহাল রাখা হয়। পরবর্তীতে ২০০৬ সালে মুফতি পরিবারের উদ্যোগে এবাদতখানাটি পাকাকরণের মাধ্যমে মসজিদ রুপান্তরিত করেন। একইসাথে প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন (রহ)'র পরামর্শে এবং নির্দেশনায় জুমার নামাজ চালুর মাধ্যমে মুফতি সাহেবের নামে "আল্লামা  মুফতি মুহাম্মদ শফিউর রহমান (রহ) জামে মসজিদ" নামকরণ করা হয়। এই জামে মসজিদের উত্তর পার্শ্বে একটি বড় পুকুর এবং পূর্ব পার্শ্বে একটি  মাঠ রয়েছে। 
 মুফতি সাহেবের ওফাতের পর থেকে বর্তমান পর্যন্ত  ইমাম ও খতীবের দায়িত্ব পালন করে আসছেন  মাওলানা মঈনুদ্দীন সাহেব। পাশাপাশি বিভিন্ন  সময় মুফতি সাহেবের অন্যান্য সন্তানরা  ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে মাওলানা বোরহান উদ্দীন চট্টগ্রামের রেলওয়ে হাই স্কুলে প্রধান মৌলভী হিসেবে অবসরের পর থেকেই আমৃত্যু পর্যন্ত  "আল্লামা  মুফতি মুহাম্মদ শফিউর রহমান (রহ) জামে মসজি" এর ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেন। বর্তমানে মাওলানা মঞ্জিলের জনগণের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে জামে মসজিদের অবকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্য দিন দিন  বৃদ্ধি পাচ্ছে।  একই সাথে এই জামে মসজিদে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন সময় কোরআনের খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 



লেখক : কলামিস্ট। 
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। 
যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।

Tag
আরও খবর