অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

রাজধানীতে ৯টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2024 04:30:35 pm

ভেজাল শিশু খাদ্য, নকল বৈদ্যুতিক তার, সরঞ্জামাদি, মজুদ ও বিক্রির অপরাধে রাজধানীর শ্যামপুর, সূত্রাপুর ও কেরাণীগঞ্জ এলাকায় ৯টি প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বাসস'কে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কেরাণীগঞ্জ, শ্যামপুর ও সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিএসটিআই’র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় এক্সপোলিংক রিসোর্সেস লিমিটেড’কে নগদ ৫ লাখ টাকা, তানিয়া ক্যাবলস্’কে ৫ লাখ টাকা, সুপার সাইন ইন্ড্রাস্ট্রিজ (ইলেট্রিক্যাল)’কে ১০ লাখ টাকা, বাঁধন ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে ৫ লাখ টাকা, বাবু স্টোর’কে ২ লাখ টাকা, ইআরবি ক্যাবলস্’কে এক লাখ টাকা, এ আর কনজিউমার লিমিটেড’কে ২ লাখ টাকা, বি.কে.কে পলিমার এন্ড মেটাল’কে ৫ লাখ টাকা ও তাহসিন মার্কেটিং’কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ এসব অসাধু ব্যবসায়ীরা ভেজাল শিশু খাদ্য, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।

আরও খবর