ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুরে ইয়ার্কির জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ২


 কুড়িগ্রামের উলিপুরে ইয়ার্কির জেরে ইউসুফ আলী (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  পুলিশ দুই জনকে আটক করেছে। ঘটনাটি, বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার কাজীপাড়া এলাকার।  নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার ইউসুফ আলী ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৯) প্রতিবেশি এক নাতনির (২০) সাথে মাঝে মধ্যেই ইয়ার্কি-মশকরা করতেন। এর জেরে ইউসুফ আলী বুধবার দুপুরে ওই নাতনির বাড়ি ইয়ার্কি-মশকরা করে হাসি ঠাট্টা করতে থাকেন। এ ঘটনায় মেয়ের পিতা মশিয়ার রহমান (৫৫) ক্ষুব্ধ হয়ে ইউসুফ আলীকে গালিগালাজ করে টেনে হিছড়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে এলোপাথারী মারপিট করেন। খবর পেয়ে পরে ইউসুফ আলীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসাধীন থাকা অবস্থায় অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে ইউসুফ আলীর মৃত্যু হয়।
 এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মশিয়ার রহমানসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মশিয়ার রহমান ও তার স্ত্রী লাইলী বেগমকে (৪৩) আটক করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলে দু'জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।#

 

আরও খবর