আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

কালিগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় অনুষ্ঠিত।

কালিগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায়  অনুষ্ঠিত। 


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস. এম. আতাউল হক (দোলন)। 


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, সমাজসেবা অফিসার মো. আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষসহ সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বর্তমান সময় মোটরসাইকেল চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারিতে রাখাসহ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জন্য রাত্রের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার টহল জোরদার করার আহ্বান জানানো হয়। 


এ সময় বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলায় সবচেয়ে বড় সমস্যা মাদক সেবন, মাদকচোরা চালান ব্যবসা, কতিপয় কিছু কুচক্রী মহল চিংড়ি চাষিদের ধ্বংস করার জন্য রেনু পোনা সরবরাহের সাথে সাথে ব্যাপক হারে মাদকদ্রব্য পাচার হচ্ছে। মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ সময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উল্লেখিত সব ধরনের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জনগণের কল্যাণে কাজ করে সমস্যা নিরসনের করতে হবে। 


আমার নির্বাচনী এলাকার শ্যামনগর ও কালিগঞ্জে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন করা হবে এবং সামনে বর্ষা মৌসুমে আগে রাস্তার পাশে মরা শিশু ফুল গাছ গুলো জেলা পরিষদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সমন্বয়ে কেটে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি, গলদা রেনু সাথে ভারত থেকে আশা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে হবে। এলাকায় চুরি ও ডাকাতি বন্ধে টহল জোরদার গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও খবর