ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 কুড়িগ্রামে উলিপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  হয়েছে।  
দিবসের কর্মসূচির মধ্যে ছিলো, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার,একাত্তরের গণকবর ও স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ। আকস্মিক বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বিলম্বে ১১ টার দিকে শুরু ও তা সংক্ষিপ্ত করা হয়।অনুষ্ঠানের মূলপর্ব উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। 
পুলিশ, আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস, স্কাউটস সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অতিথিদের অভিবাদন জানান।পরে প্রধান অতিথি স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ও অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যেও পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম মর্তুজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর হকসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #
আরও খবর