মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

দেশচিত্র

পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তান বাহিনী ভয়াবহ সেই নূশংসতায় শহীদের স্মরণে পালিত হচ্ছে গণহত্যা দিবস। ২৫ মার্চ সোমবার ইফতারের পরেই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় স্মৃতি সৌধে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় নিহতদের স্মরণে বাংলাদেশের মানচিত্রের চার পাশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি বজলুল রশিদ খান চুন্নু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক আকবর হোসেন, প্রভাষক লিয়াকত হোসেন জনী, প্রভাষক নাজিবুল বাশার, শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনবৃন্দ।


Tag