আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

উলিপুরে এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা'র সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাক্ষাৎ

উলিপুর পৌর এলাকা দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তায় ৪ বছর আগে ভূমি অধিগ্রহণ ছাড়াই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ক্যানেল খননে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক নিয়ে একটি প্রতিনিধি দল আজ (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় বণিক সমিতি কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 


এসময় ভূমি অধিগ্রহণ ছাড়াই ক্যানেল খনন করায় কৃষকদের অপূরণীয় ক্ষতির বিষয়টি মাননীয় সংসদ সদস্যের কাছে তুলে ধরা হয়। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে কৃষকদের আর্থিক ক্ষতির বিষয়টি শোনেন এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 


এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বাবুকে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মনোনীত করায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। 


এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন,উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়বুর রহমান,গোলাম মোঃ ছারওয়ার্দী মাস্টার, মোঃ মাসুদ রানা, নুর ইসলাম নুরু, প্রাক্তন মেম্বার মোঃ জয়নাল আবেদিন , আলহাজ্ব মুজিবর রহমান, মোঃ মুজিবুর রহমান মাস্টার,হাফেজ আব্দুল খালেক প্রমুখ।

আরও খবর