সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মোস্তাফিজ আইপিএলে প্রথম ম্যাচে কত টাকা পুরস্কার পেলেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 05:16:52 am

আইপিএলে স্বপ্নের মতো একটি ম্যাচ খেলেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে পুরো ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন। জিতেছেন দুটি পুরস্কার। কত টাকা পেলেন সেই পুরস্কারগুলো জিতে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক।


শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। 


এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন ‍দ্য ফিজ। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনদের মতো তারকা। তাতে চেন্নাইকে বড় স্বস্তি এনে দেন বাংলাদেশি পেসার এবং তার বোলিং তোপে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় চেন্নাই।


উদ্বোধনী ম্যাচে এমন পারফরম্যান্স করে ১৪৭ ফ্যান্টাসি পয়েন্ট পান বাংলাদেশি পেসার। তাতে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ওঠে। আর ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ। দুটি পুরস্কারের জন্যই সমান ১ লাখ করে মোট ২ লাখ রুপি হাতে উঠেছে কাটার মাস্টারের। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬২ হাজার টাকার ওপরে। 



আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে