‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

"সোনার নৌকা" পুরস্কারের নৌকা বাইচে শিবচরে চীফ হুইপ লিটন চৌধুরী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2022 05:33:31 pm

সংগৃহীত ছবি

সোনার নৌকার পুরস্কারের নৌকা বাইচে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের দু পাড়ের ৪ কিলোমিটারজুড়ে দীর্ঘ মেলা বসে এক বিরল দৃশ্যের অবতারনা হয়। আবাল বৃদ্ধ বনিতাসহ হাজার হাজার দর্শনার্থী নদীতে নৌকা বাল্কহেডসহ বিভিন্ন নৌযানে ও নদীর পাড়জুড়ে অবস্থান নিয়ে বাইচ উপভোগ করেন। বাইচ উপভোগ করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অতিথিরা। বিজয়ী হয়ে সৌনার নৌকা জিতে নেন মিলন হাওলাদারের শিবচর এক্সপ্রেস নামক বাচারী নৌকা।


সরেজমিন জানা যায়, শনিবার বিকেলে উপজেলার উত্তরবহেরাতলার আড়িয়াল খাঁ নদে আয়োজন করা হয় বাচারী নৌকা বাইচ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে প্রথম পুরস্কার ঘোষনা দেয়া হয় স্বর্নের নৌকা। এছাড়াও অংশগ্রহনকারীদের দেয়া হয় টিভি ফ্রীজ। বিশাল এ নৌকা বাইচে দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি বিশাল আকারের বাচারী নৌকা আসে। সোনার নৌকার বাইচ দেখতে নদী পাড়ের দীর্ঘ এলাকাজুড়ে হাজার হাজার মানুষ ভীড় করে। বসে দীর্ঘ গ্রামীন মেলা। অনেকে আসে নৌকা নিয়ে অনেকে বাল্কহেড ভাড়া করে অনেকে আসে স্পীডবোট নিয়ে। তরুনরা হাজির হয় সাউন্ড সিস্টেমসহ। সবমিলিয়ে অপূর্ব এক মিলন মেলায় রুপ নেয় আড়িয়াল খার পার। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ দলবেঁধে উত্তর বহেরাতলার চর টেকেরহাট এলাকায় আড়িয়াল খার পাড়ে আসতে শুরু করে। বাইচ প্রতিযোগীতায় মিলন হাওলাদারে শিবচর এক্সপ্রেস নামক নৌকা প্রথম স্থান অধিকার করে। ওসমান তালুকদারের নৌকা দ্বিতীয় ও জব্বার মাদবরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। সন্ধার পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। নৌকা বাইচ অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো: মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।


মাদারীপুরের শিরখাড়া থেকে আসা দর্শনার্থী রাকিবুল হাসান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে পরিবারের সবাইকে নিয়ে এসেছি। ট্রলারে ঘুরে নৌকা বাইচ দেখে খুব আনন্দ লাগলো। নৌকা বাইচের বড় আকর্শন ছিল প্রথম পুরস্কার স্বর্নের নৌকা।


আরেক দর্শনার্থী সাবিনা আক্তার বলেন, জীবনে প্রথম নৌকা বাইচ দেখলাম। সোনা দিয়ে বানানো নৌকা ছিল প্রথম পুরস্কার। আমার মত হাজার হাজার মানুষ বাইচ দেখতে এসেছে। খুব আনন্দ করলাম ট্রলারে ঘুরে ঘুরে বাইচ দেখে। প্রতি বছর যেন ঐহিত্যবাহী এই নৌকা বাইচের আয়োজন করা হয় এটাই আয়োজকদের কাছে দাবী।


আরেক দর্শনার্থী হাবিবুর রহমান বলেন, নৌকা বাইচ হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। নতুন প্রজন্মতো নৌকা বাইচ কি তা জানেই না। আজকের এই বাইচের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম গ্রাম বাংলার এই ঐহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করবে।


এ ব্যাপারে হেমায়েত হোসেন মিলন হাওলাদার, লোকমান সিপাই ও রুবেল মাদবর বলেন, এই নৌকা বাইচ আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। চীফ হুইপ মহোদয় বাইচে আসায় সবার ভিতরে উৎসব বয়ে যায়।


নৌকা বাইচের আয়োজক উত্তর বহেরাতলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাননীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে এই বাচারী নৌকা বাইচের আয়োজন করেছি। প্রথম পুরস্কার স্বর্নের নৌকাসহ সকলের জন্যই আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সকলের সহযোগীতায় প্রতি বছরই বাইচের আয়োজন করা হবে।


আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৪ ঘন্টা ৯ মিনিট আগে





6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে