বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ডিসিসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব সুন্দরগঞ্জ (ডিসিসাস) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কাঁটাবন সংলগ্ন গ্লোরিয়াস রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অংশের পর অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


প্রধান অতিথির বক্তব্যে আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের এমন আয়োজন নিশ্চয় প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরকে জানার সুযোগ তৈরী হয়। সহযোগিতামুলক সম্পর্কের তৈরী হয়। আমি চাই এমন আয়োজনের ধারাবাহিকতা যেন বজায় থাকে। আমরা যেন এখানকার শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের সুন্দরগঞ্জ কে পুরো দেশ তথা পুরো বিশ্বের বুকে উপস্থাপন করতে পারি। 


বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এখানে ঢাকা কলেজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে উপস্থিত আছে। আমরা হয়তো সবাই সবসময় এক হতে পারি না, নানান কারণে আমাদের মনোমালিন্য হয়। কিন্তু এতকিছুর পরেও আমরা এক হতে পেরেছি। আমরা সুন্দরগঞ্জের মানুষ ঢাকা শহরে এক হয়ে যাতে নিজেদের বিপদে-আপদে পাশে থাকতে পারি সেজন্য এই ধরনের আয়োজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ। 


কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিকুল ইসলাম সুমন বলেন, সুন্দরগঞ্জের মানুষ আমরা যেখানেই যাই না কেন, আমরা একটা পরিবার। আমাদের মধ্যে যেন সবসময় পরিবারের মত বন্ধন অটুট থাকে আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবো। 


অ্যাসোসিয়েশনের আহবায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যনবেইসের প্রধান পরিসংখ্যান কর্মকর্তা শেখ মো. আলমগীর, ঢাকা জজ কোর্টের এডভোকেট শাকিল আহমেদ, ডুসাসের সাবেক সভাপতি মেহেদী হাসান সুমন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি হাসানুর রহমান হাসু, এডিফি লিমিটেডের লিগ্যাল এডভাইজার এডভোকেট আবু নোমান শাওন প্রমুখ।

আরও খবর