বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

নিজ বিভাগে ১ কোটি টাকা প্রদান করলেন ঢাবি’র এক সাবেক শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার " আই.এইচ.সি স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন স্কলারশিপ " শিক্ষাবৃত্তি ফান্ড গঠিত হয়েছে। বিভাগের সাবেক শিক্ষার্থী এবং প্রতীক গ্রুপের চেয়ারম্যান এস এম ফারুকী সিপিআই এই ফান্ড গঠনের তহবিল প্রদান করেন। 


বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নিকট ফান্ড গঠনের জন্য ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন এস এম ফারুকী। এ-সময় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৯১ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তিও দেওয়া হয়।


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহবায়ক ও বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ ওমর ফারুক। 


প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের সূচনা করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে তাদেরকে এভাবেই এগিয়ে আসতে হবে। প্রায় ৩৩ লক্ষ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেয়েছে। দেশ পরিচালনার সাথে যুক্ত অধিকাংশ কর্মকর্তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যখন একজন শিক্ষার্থী প্রথম বর্ষে ঢাকা আসেন, তার চলাফেরা করতে সমস্যা হয়। এরা তাদের মেধা, মনন হারিয়ে ফেলে। আর্থিক স্বচ্ছলতা থাকলে তারা হয়তো এসব সমস্যা এড়িয়ে যেতে পারে। আমি উদ্যোগ নিয়েছি, একটা ফান্ড গঠন করার। প্রথমবর্ষের অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য। তারা যখন দেখবে, সমাজ, দেশ রাষ্ট্র তাদের নিয়ে ভাবছে, তখন তারাও সমাজ রাষ্ট্র এবং দেশকে নিয়ে ভাববে। আশা করি এই মহতী উদ্যোগে সবাই আমাদেরকে সাহায্য করবেন।


এসময় তিনি আরও বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো তাদের বাজেটের সিংহভাগই নিজেরা জোগাড় করে। সরকার খুব অল্প সহায়তা করে তাদের। আমাদেরও এভাবে উদ্যোগী হতে হবে। শিল্পায়নের যুগে সকলেরই অংশগ্রহনের সমান সুযোগ থাকবে। বাজারমুখী অর্থনীতির যুগে আমাদের নিজেদের বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে দক্ষ হতে হবে। এর পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদেরকে আমি শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 


বৃত্তি ফান্ডের দাতা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আই.এইচ.সি স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম ফারুকী।


তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আমাদের, যার যেখানে যেটুকু সম্ভব। মানুষ বা যেকোনো জীবের জন্য যেটুকু করা দরকার আমাদের করা উচিৎ। আমাদের যেটুকু ক্ষমতা আছে, তার সব দিয়ে মানুষের সাহায্য করা উচিৎ। আমরা যেন নিজেদের দায়িত্ব ও কর্তব্য ভুলে না যাই।


উক্ত ফান্ড গঠন অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, ড. মোশাররফ হোসেন ভূঁইয়া, ড. মাহফুজুর রহমান ড. এ কে এম গোলাম রাব্বানী, ড. নুসরাত ফাতেমা, ড. মো. সাইফুল্লাহ, ড. মো. আবুল কালাম আজাদ, ড. মো. আবদুর রহিম, ড. মো. শামসুজ্জোহা, ড. মো. নুরুল আমিন, এস এম মফিজুর রহমান, মাহমুদুর রহমান, নাজমা, এইচ এম জালাল উদ্দীন চৌধুরী সহ আরও অনেকেই।


আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৪ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে