নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি,স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 09-08-2022 06:11:31 am

নড়াইলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি,স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

 

।। কার্ত্তিক দাস,নড়াইল।।


জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ পোষ্ট দেবার অভিযোগে মো.তরিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ আগষ্ট) রাতে তাকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মো.তরিকুল ইসলাম লোহাগড়া উপজেলা শালনগর ইউনিয়নের পার শালনগর গ্রামের মৃত মান্নান কাজীর ছেলে। তিনি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

বিষয়টি নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুলের নজরে পড়লে সোমবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.তরিকুল ইসলামকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন।

জানতে চাইলে আকাশ ঘোষ রাহুল বলেন,মো.তরিকুল ইসলাম নিজের ফেসবুক আেইডি থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোষ্ট দেয় এবং তা শেয়ার করে। পোষ্টের পরই বিষয়টি ভাইরাল হয়।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মো. তরিকুল ইসলামের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। #

কার্ত্তিক দাস,নড়াইল

০১৭১২৭৮৬২৪৩

০৯/০৮/২২ ছবি আছে।

 



 



Tag
আরও খবর