বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

পাবনায় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি

rk akash ( Contributor )

প্রকাশের সময়: 19-03-2024 02:19:00 pm



আর কে আকাশ, পাবনা থেকে : পাবনা বেড়া উপজেলার আমিনপুরে এক রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আমিনপুরের নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে।  
 
মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।  
 
চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।  
 
আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে মানুষের লাশেরও নিরাপত্তা নেই।  
 
খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি বাবুল উদ্দিন মণ্ডল বলেন, ‘আমাদের কবরস্থান থেকে ১৫ থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। কাদের স্বজনের কঙ্কাল চুরি হয়েছে, তা আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে এ ব্যাপারে আমরা পুরোনো রসিদ দেখে কবরগুলোয় দাফন করা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি।’  
বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল-হক বলেন, ‘কঙ্কাল চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসী। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’  

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর রশীদ বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। ১৫ থেকে ১৬টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কবরগুলো ঠিক কাদের, তা শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জোর চেষ্টাও চলছে। আর এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।’


Tag
আরও খবর