বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন

rk akash ( Contributor )

প্রকাশের সময়: 19-03-2024 02:18:05 pm



আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন। পাবনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আমেরিকা প্রবাসী ইকবাল হোসাইনের অর্থায়নে এই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে। ইকবাল হোসাইন ফাউন্ডেশন বিভিন্ন মসজিদে বিনামূল্যে সাউন্ড সিস্টেম, মাইক, খাটিয়া, মৃত মানুষের কাফন-দাফনের ব্যবস্থা, কোরআন শরিফ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
ইকবাল হোসাইন ফাউন্ডেশন এর তত্ত্বাবধানকারী ও মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাবেক সভাপতি সাংস্কৃতিক কর্মী হেলাল উদ্দিন জানান, আমরা এই মাহে রমজানে পাবনার ঈশ্বরদীর নিউ কলোনি খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদে খাটিয়া, গিলাব; আমিনপুর বস্তাল বায়তুল নূর জামে মসজিদে লাশ গোসলের খাটিয়া, মশারি, পর্দা প্রদান; সবার সুপরিচিত স্পোর্টসম্যান জাতীয় খেতাবপ্রাপ্ত স্বর্ণ পদক জয়ী সাদা মনের মানুষ কালাদার চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান, ইফতার মাহফিল, বিভিন্ন স্থানে গরিব দুঃখীদের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেছি। এছাড়াও গত শীতে অসহায়দের মাঝে সপ্তাহজুড়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা ইকবাল হোসাইন ভাইয়ের নির্দেশনা অনুয়ায়ী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতে আমাদের কর্মকান্ড আরও প্রসার করবো।
এসময় খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের পেশ ইমাম রাহাত হোসেন আল কাদেরী, সাংবাদিক সেলিম মাহমুদ, বায়তুল নূর জামে মসজিদ কমিটির সদস্য সুখচাঁদ শেখ, সুজন হোসাইন খান, সম্রাট শাজাহান খান, শাহাদাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

Tag
আরও খবর