রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই শাখার ইফতারপার্টির আয়োজন

বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন হয়েছে।

শনিবার (১৬ই মার্চ) বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখা কার্যালয় হাজ্বী রিয়াজ প্লাজায় উক্ত ইফতার পার্টির আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি ও আসন্ন ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী মোঃ হাফিজুর রহমান হাফিজ, নির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম আমান মেম্বার, সহ-সভাপতি ও আসন্ন ধামরাই উপজেলা নির্বাচনে মহিলা-ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা আক্তার, যু্গ্ম-সাধারণ সম্পাদক ও রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম মোল্লা রাজু সহ আরও অনেকে।


এ সময় সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন আমরা মানবতার জন্য কাজ করে আসছি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, আমাকে ভোট দিয়ে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে জনগণের প্রাপ্য আমি তাদের দোড়গোড়ায় পৌঁছে দেবো। এছাড়াও তিনি মানবাধিকার কার্যক্রম কিভাবে আরও গতিশীল করা যায় সেই ব্যাপারে আলোচনা করেন।

মহিলা-ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা আক্তার বলেন জনগণের জন্য কাজ করার জন্যই মাঠে নেমেছি। যথেষ্ট সাড়া পাচ্ছি। ইনসাআল্লাহ বিপুল ভোটে জয় লাভ করবো।

এছাড়াও তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর