বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র ও সমাজ বদলে গেছে : শেরপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র, সমাজ ও দেশ বদলে গেছে। বদলায় নাই শুধু বিএনপি, কয়লা ধুলে ময়লা যায় না। যদি তারা বদলাতো রাষ্ট্রের স্বাধীন ব্যবস্থা নিয়ে আজ আমাদের ভাবতে হতো না। রাষ্ট্রের স্বাধীনতা বিরোধী সকল চক্রের একটি মাত্র প্ল্যাটফর্ম বিএনপি। বিএনপিতে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, একাত্তুরের খুনি ও হত্যাকারীদের জায়গা। প্রতিমন্ত্রী আরো বলেন, একটি জনপ্রিয় দেশে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হলো জননেত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আজ তারা বদলে ফেলতে চায়। অনুষ্ঠানে কোমলমতি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, জীবনে প্রথমে যে ভোটটি দিবে সে ভোটটি তোমরা দয়া করে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকায় দিও। জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দৃঢ় বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকবে পথ হারাবে না বাংলাদেশ। শেরপুরে জেলা সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেরপুর জেলা প্রশাসকের বাস্তবায়নে বাংলা একাডেমি সমন্বয়ে ও সংষ্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২২ অক্টোবর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সাংষ্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের প্রফেসর মো. আব্দুর রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড সাবেক কমান্ডার এডভোকেট মো. মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলার বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিক, লেখক, গবেষক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১২ ঘন্টা ৩৯ মিনিট আগে






6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে