আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আগামীকাল শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 09:51:06 am

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বাসস’কে জানান, জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে রাষ্ট্রপ্রধান আগামীকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। 

১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ও বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুন পিতা-মাতার চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয়।

ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতি ধুমধাম ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।

কর্মসূচি অনুযায়ী, সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকবেন। এই সময়ে বিউগলে করুণ সুর বাজানো হবে।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল ‘রাষ্ট্রীয় সম্মান’ প্রদান করবেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে ফাতেহা ও দোয়া পাঠ করবেন। 

রাষ্ট্রপতি সমাধি সৌধ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন। 

পরে বিকেলে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার গুলিতে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য। বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে ও দোয়া করা হবে।

মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বঙ্গভবনের বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।

আরও খবর

6b00fb9d9f090-211126080205.webp
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

১ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে